ছবি: সংগৃহীত
খেলা

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

আমার বাঙলা ডেস্ক

নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন সর্বশেষ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে, যার সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন— ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা আগে ফারুক আহমেদ ও নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

এই অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। দেশের ক্রীড়া আইন অনুযায়ী, বর্তমান কমিটির সদস্যরা চাইলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন— এতে কোনো বাধা নেই। অর্থাৎ এই আইন অনুযায়ী, তামিম সভাপতি হলেও আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন।

সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, তারা অবশ্যই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন। তিনি বলেন, শুধু বর্তমান কমিটির সদস্যরাই নয়, আগ্রহী সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা যায়।

এর আগে তামিম তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচনকালীন সময়ে তিনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, আগের বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্তে নির্বাচনে হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

খুলনায় ডেঙ্গু-হামের উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডে...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

পূর্ণিমা: জীবনে উত্থান-পতন আসবেই, ভেতরের ঝড়কে উজ্জ্বল হতে দিও না

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা জাকির হোসেন রাজু পরিচালিত &l...

‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তাঁর বহুল প্রতীক্ষিত সি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা