ফাইল ছবি
ফিচার

বিশ্বজুড়ে ‘মহাখরা’ আসন্ন, বিজ্ঞানীদের উদ্বেগ

আমার বাঙলা ডেস্ক

ভূবিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন, জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশ্বজুড়ে ‘মহাখরা’ দেখা দিতে পারে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার দাবানল তৈরিতে ব্যতিক্রমী খরা মূল ভূমিকা পালন করেছে বলে গবেষকরা মনে করছেন। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই বলা হচ্ছে, এটিই শেষ নয়, বিশ্বে এজাতীয় বেশ কয়টি দাবানল সৃষ্টি হতে পারে।

গবেষকরা বলেন, বিশ্বজুড়ে মহাখরার ঝুঁকি বেড়ে গেছে। তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি ভূমির আর্দ্রতাও কমছে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৩০ বছর ধরে খরার চিহ্ন ছিল সুস্পষ্ট। তারা বলছেন, গত ৩০ বছরে জলবায়ুর এই পরিবর্তনের নেতিবাচক ফলগুলো আগামী এক দশক পর্যন্ত সক্রিয় থেকে যাবে। মহাখরার পাশাপাশি মহাদাবানল সৃষ্টি হবে। এতে সুপেয় পানির সরবরাহই শুধু কমবে না, ব্যাপক ফসলহানিও হবে। ফলে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হয়ে অসংখ্য লোক অনাহারে মারা যাবে। ঘন ঘন দাবানল দেখা দেবে।

বিষয়টি নিয়ে গবেষণা করেছেন সুইজারল্যান্ডের ‘সুইস ফেডারেল ইনস্টিটিউট ফর ফরেস্ট, স্নো অ্যান্ড ল্যান্ডস্কেপ রিসার্চ’ নামক প্রতিষ্ঠানের গবেষকরা। এই গবেষণায় নেতৃত্ব দেন লিয়ানজি চেন।

প্রসঙ্গত, খরার সংজ্ঞা থাকলেও ‘মহাখরা’র সর্বসম্মত কোনো সংজ্ঞা নেই। তবে শব্দটি সর্বপ্রথম কনি উডহাউস এবং জোনাথন ওভারপেক ১৯৯৮ সালে ‘টু থাউজেন্ড ইয়ারস অব ড্রাট ভেরিয়েবিলিটি ইন দ্য সেন্ট্রাল ইউনাইটেড স্টেটস’ নামক গবেষণাপত্রে প্রথম ব্যবহার করেছিলেন। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন দুটি তীব্র খরার দুটি সময়কালের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো বেশ কষ্টদায়ক ও দীর্ঘস্থায়ী খরা হিসেবে বিবেচিত।

সূত্র : খালিজ টাইমস।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তু...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

নওগাঁয় কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫০ টাকা পর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা