ছবি: সংগৃহীত
বাণিজ্য

বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে: বিমান প্রতিমন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, টিকিট পেতে সিন্ডিকেটের একটি ব্যাপার রয়েছে, সেটি ভাঙতে হবে। অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে বিমান খালি যায় অথচ অনেকেই টিকিট পাচ্ছে না। এসব ভাঙার জন্য যে পরিকল্পনা দরকার সবই নেওয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিমান প্রতিমন্ত্রী বলেন, আমরা জানি কী কী সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। সরকারের পদক্ষেপ সম্পর্কে পরবর্তীতে জানানো হবে। রাতারাতি তো পরিবর্তন হবে না, ধীরে ধীরে পরিবর্তন হবে। তবে আমরা দুই এক সপ্তাহের মধ্যে চেষ্টা করবো একটা ভাইব (পরিবর্তন) আনার; যে গণতান্ত্রিক সরকার দায়িত্বে এসেছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, যাত্রীদের সেবার বিষয়টি আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি। শুধু টিকিটিং নয়, যে প্রবাসীরা আসে। যাত্রী আসার পর দেখা যায় ঘণ্টা দুই ঘণ্টা লাগেজের জন্য অপেক্ষা করতে হয়। কখনও কখনও লাগেজ থেকে জিনিসপত্র হারানোর কথাও শোনা যায়। এসব বন্ধে সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে বসে আমরা পরিকল্পনা করছি।

গত ১৫ বছরে যে দুর্নীতিগুলো হয়েছে, বিএনপি সরকার সেগুলোর তদন্ত করবে কি না জানতে চাইলে বিমান প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘অবশ্যই। দুর্নীতি হলে তো তদন্ত হবেই। দুর্নীতির দায়ে অনেকে জেলেও আছে। এখনো দুর্নীতিমুক্ত হয়নি এবং সেগুলো ঠিক করার চেষ্টা চলবে।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা