সংগৃহিত
জাতীয়

বাংলাদেশ-কাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান

নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐকান্তিক প্রচেষ্টায় ভ্রাতৃপ্রতীম দুই দেশ কাতার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেই থেকে দু'দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, গতবছরের মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু’বার কাতার সফরের মধ্যদিয়ে সেটি আরো বেগবান হয়েছে।

শিল্পমন্ত্রী রোববার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষ্যে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন ‘কাতার টিভি’র সাথে এক সাক্ষাতকারে এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফরের মধ্যদিয়ে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছাবে।’ সাক্ষাতকারে তিনি বলেন, কাতারের পক্ষ থেকে বিভিন্ন সময় জানানো হয়েছে যে, বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে কাতার ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। তাছাড়া, বাংলাদেশের বর্তমান সরকারের ব্যবসা বান্ধব পরিবেশ ও নীতির কারণে কাতার বাংলাদেশের এলএনজি ও সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহও দেখিয়েছে। শিল্পের অন্যান্য খাতও তাদের (কাতার) জন্য উন্মুক্ত রয়েছে। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দু’দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

সাক্ষাৎকার গ্রহণ করেন কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইনসহ কাতার টিভির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা