ছবি: সংগৃহীত
বিনোদন

বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুর কি এবার বিয়ের পিঁড়িতে

আমার বাঙলা ডেস্ক

বিভিন্ন বিয়ে ও সম্পর্ক নিয়ে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে এবার ফের রয়েছেন বলিউডের প্রিয় মুখ, শ্রদ্ধা কাপুর। সম্প্রতি বি-টাউনে তার বিয়ের গুঞ্জন ঘুরছে এবং পাত্র হিসেবে বারবার একজনের নাম উঠে আসছে—চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদি।

দীর্ঘদিন ধরেই রাহুল ও শ্রদ্ধার সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছিল। কখনো বিমানে পাশাপাশি বসে যাত্রা করা, আবার কখনো রাজকীয় কোনো অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়া—এ সব মূহূর্ত ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও নিজেদের সম্পর্কে তারা বরাবরই স্পষ্টভাবে কথা বলেননি, তবুও ঘন ঘন একসাথে উপস্থিতি তাদের সম্পর্কের ইঙ্গিত বহন করছে। এবার মনে হচ্ছে শ্রদ্ধা এই সম্পর্ককে পরিণতি দিতে প্রস্তুত।

এর আগে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল আদিত্য রায় কাপুর এবং ফারহান আখতারের সঙ্গে। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয়নি। বিশেষ করে ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাবা শক্তি কাপুরের আপত্তি থাকায় সেই অধ্যায় বন্ধ হয়ে যায়।

রাহুল মোদির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। খবর অনুযায়ী, রাহুলকে কাপুর পরিবারও বেশ পছন্দ করছে। পরিবারের সদস্যদের সবুজ সংকেত মেলায় এবার আর কোনো বাধা নেই শ্রদ্ধার সামনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, “বিয়ে তো করবই।” এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ মন্তব্য অনুরাগীদের মনে নতুন উদ্দীপনা জাগাচ্ছে। এ কথা থেকেই মনে হচ্ছে, হয়তো শীঘ্রই লিভ-ইন নয়, আসল বিয়ের সানাই শোনা যেতে পারে।

বলা যায়, লিউডের এই মিষ্টিকন্যা এবার নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, সিঙ্গেল জীবনের অধ্যায় বন্ধ করে নতুন জীবনের এক নতুন পথে পদার্পণ করবেন। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য, যা হয়তো খুব কাছের ভবিষ্যতে দেখা যাবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

নিলামে নতুন ইতিহাস, শীর্ষে ইয়ামাল

মাঠে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস...

ঢাকায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার চার কিশোর

ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক...

শুটিং সেটের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন কাজল

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে ভালোবাসার সেই প্রক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা