সারাদেশ

বগুড়ায় জিয়া পরিবারের জন্য দোয়া চাইলেন মোশারফ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে বৃহত্তর ওমরপুর এলাকায় কর্মজীবী, দরিদ্রসহ সর্বসাধারণের সঙ্গে বিএনপি নেতারা ইফতার করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া চান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।

গত শনিবার পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সর্বসাধারণের ব্যাপক উপস্থিতি ছিল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রতি সবাইকে আস্থা রাখার আহবান জানান মোশারফ হোসেন। এরপর তিনি ওয়ার্ডের গ্রাম ইউনিট গঠন সভায় বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সহ সভাপতি জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, সুশান্ত কুমার শান্ত, পৌর যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, মাহবুবুল আলম, সুলতান মাহমুদ, মশিউর রহমান, শাহ আল হেলাল, শফিকুল ইসলাম, মাসুদ রানা মজিদ, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু।

আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, যুগ্ম আহবায়ক তারেক হোসেন, মহিলা দলের সভাপতি রেশমা আকতার সাথী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি নবীর শেখ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা