সারাদেশ

ফেনীতে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক নূরুল হক লিটন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রামের একটি হাসপাতালে শনিবার (৯ সেপ্টেম্ব) বিকালে মৃত্যুবরণ করেছেন। তিনি চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের মৃত নজির আহমদের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি থেকে ধানের চারা তোলার অভিযোগে একই গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন চৌধুরী গত ৩ সেপ্টেম্বর দুপুরে আহসান মাঝির চা দোকানের সামনে শাবল দিয়ে পিটিয়ে কৃষক নূরুল হক লিটনকে গুরুত্বর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে সেখানে না নিয়ে তার পরিবারের সদস্যরা চট্টগ্রামের আলফালাহ গলিতে একজন কবিরাজের কাছে লতাপাতার চিকিৎসা করান। এতে অবস্থার অবনতি হলে ৮সেপ্টেম্বর চট্টগ্রামের মেরিন সিটি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল সাড়ে তিনটায় তিনি মারা যান। সেখান থেকে রাতে তার মরদেহ স্বজনরা সোনাগাজী মডেল থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য পুলিশ রোববার (১০ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে আনোয়ার হোসেন চৌধুরী, তার ভাই দেলোয়ার হোসেন, বেলায়েত হোসেন ও অজ্ঞাতনামা ২-৩জনকে আসামি করে মামলা করেছেন। সোনাগাজী মডেল থানার মামলা নং-১২/২২২, তাং-১০-০৯-২০২৩খ্রিস্টাব্দ।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা