বিনোদন

ফিলিস্তিনের পক্ষে মুম্বাইয়ের সড়কে স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর শুধু অভিনেত্রীই নন, মানবিক ইস্যুতেও ঝাঁপিয়ে পড়েন রাজপথে। আর তেমনটিই অভিনেত্রী দেখিয়ে দিলেন তার জোরালো কণ্ঠস্বরে ফিলিস্তিন সংকট ঘিরে রাস্তায় নেমে সমর্থন জানাতে।

সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় এক বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তার এ অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই সঙ্গে সমালোচিতও হোন একশ্রেণির মানুষের কাছ থেকে।

যদিও ফিলিস্তিন ইস্যু নিয়ে শুরু থেকেই সরব আছেন স্বরা ভাস্কর। এর আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু একশ্রেণির মানুষের কাছে অভিনেত্রী শত্রুতে পরিণত হয়েছেন। তাকে বিপাকে ফেলার চেষ্টা করছেন।

স্বরা বলেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই ভারতের ভেতরেই তাকে সামাজিক মাধ্যমে তীব্র ট্রলের মুখে পড়তে হচ্ছে।

তিনি বলেন, ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাচ্ছে এবং তাকে উদ্দেশ্য করে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। তবু তিনি থেমে নেই। নিজের মতো করে প্রতিবাদ করে যাচ্ছেন ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বলেও জানান স্বরা ভাস্কর।

এ অভিনেত্রী বলেন, ইসরাইলি সরকারের কার্যকলাপ গাজায় একপ্রকার গণহত্যা, যা শুধু ভূমি দখলই নয়, বরং প্যালেস্টাইনের পরিচয় ও অস্তিত্বও মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ভারতের ঐতিহাসিক অবস্থানের কথাও টেনে আনেন স্বরা ভাস্কর। স্বরা ভাস্কর দাবি করে বলেন, ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ।

তিনি বলেন, ফিলিস্তিনিরা কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে, তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।

অভিনেত্রী বলেন, কেউ যদি ইসরায়েলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেই সঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে। আর হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে বলে জানান স্বরা ভাস্কর।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা