ছবি: সংগৃহীত
শিক্ষা

ফলাফল তোমার পরিচয় নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার ফলাফল কোনো শিক্ষার্থীর পরিচয় নয়। এটি নির্দিষ্ট একটি দিনে, নির্দিষ্ট কয়েক ঘণ্টায় পরীক্ষার খাতায় লেখা উত্তরের একটি হিসাব মাত্র।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, পরীক্ষার ফলাফল শিক্ষার্থীর পরিশ্রম, স্বপ্ন কিংবা সম্ভাবনাকে নির্ধারণ করে না। ফল প্রকাশের দিনটি অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বেদনা ও হতাশার হতে পারে। বন্ধুদের আনন্দ, পরিবারের নীরবতা এবং নিজের ভেতরের অস্বস্তি—সবকিছু মিলিয়ে অনেকের মনে হতে পারে, জীবন যেন থেমে গেছে। তবে বাস্তবে কিছুই থেমে যায়নি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবেশীর কৌতূহল, আত্মীয়দের তুলনা এবং সহপাঠীদের উপেক্ষার কারণে অকৃতকার্য শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হতে পারে। এই কঠিন সময়ে তাদের হতাশ না হয়ে নতুন করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ফল খারাপ হওয়ার পর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভয় পেতে পারে বাবা-মায়ের মুখোমুখি হতে। তাই এ সময় তাদের বকাঝকা বা ভর্ৎসনা না করে আদর, স্নেহ ও সাহস দিয়ে পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, কঠিন কথা বা ভর্ৎসনার পরিবর্তে শিক্ষার্থীদের প্রয়োজন সহানুভূতি ও ভালোবাসা। পরিবারের পরিবেশ যেন তাদের জন্য বিচার বা শাস্তির জায়গা না হয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

শিক্ষকদের প্রতিও অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কেন তারা পিছিয়ে পড়েছে, সেই কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় সহায়তা দেওয়াকে শিক্ষকদের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীর ব্যর্থতার দায় শুধু তার একার নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট সবার দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে আশাবাদ ব্যক্ত করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, তাদের জীবনের গল্প এখনো শেষ হয়নি। ভবিষ্যতে সফল হওয়ার পর তারা আজকের দিনটির দিকে ফিরে তাকালে বুঝতে পারবে, সেদিনের হতাশা ছিল সাময়িক।

তিনি বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখনো লেখা বাকি। একদিন এসব শিক্ষার্থীই দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন তিনি। তাদের ভবিষ্যৎ পথচলায় শিক্ষা মন্ত্রণালয় পাশে আছে এবং থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এর আগে সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগও দেওয়া হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা