ছবি: সংগৃহীত
রাজনীতি

‘ফজু পাগলা’ উপাধিতে আমি খুশি: বিএনপি প্রার্থী ফজলুর রহমান

আমার বাঙলা ডেস্ক

আগামী জাতীয় নির্বাচন ঘিরে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে কিশোরগঞ্জ–৪ আসনে (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) দলটি থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। যদিও ৩ মাসের জন্য তার দলীয় পদ স্থগিত করেছিল বিএনপি। ৫ আগস্টের পর মিডিয়ায় সরব ছিলেন অ্যাড. ফজলুর রহমান।

তার অনেক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়। একটি পক্ষ তাকে ‘ফজু পাগলা’ নাম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করে। ধীরে ধীরে এই নামটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

ফজলুর রহমানের দাবি তাকে ‘ফজু পাগলা’ নামটি দিয়েছেন মুফতি আমির হামজা এবং মিজানুর রহমান আজহারী।

এই নাম দেওয়ায় তাদেরকে ধন্যবাদও জানিয়েছেন এই বিএনপি নেতা। এই উপাধি নিয়ে বেশ আনন্দিত তিনি।

সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফজলুর রহমান বলেন, ‘ফজু পাগলা! আমি দেখলাম কথা তো ঠিকই বলেছে! তাদেরকে ধন্যবাদ দেই। মুফতি আমির হামজা, মাওলানা আজহারী, তাদেরকে আমি ধন্যবাদ দেই আমাকে ফজু পাগলা বলার জন্য।’

আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন।

ফজলুর রহমান কিশোরগঞ্জ থেকে নির্বাচন করবেন। তারই এলাকায় আছে প্রসিদ্ধ ‘পাগলা’ মসজিদ।


সেই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘আমি মনে মনে চিন্তা করলাম আরে, ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস! কারণ বাংলাদেশে কত মসজিদ আছে, কিন্তু সাধারণ ধরনের একটা মসজিদ আছে কিশোরগঞ্জে যার নাম হলো পাগলা মসজিদ, সেই পাগলা মসজিদে মানুষ যত সম্পদ দেয়, পাগলা মসজিদের যত সম্পদ আছে, এত সম্পদ তো বায়তুল মোকাররমেরও নাই! কাজেই পাগলা তো সাংঘাতিক ব্যাপার! কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা।’

তিনি আরো বলেন, ‘পাগলা তো সাংঘাতিক একটা উপাধি। আমি এটা চিন্তা কইরা বের করেছি, আমাকে পাগলা নামটা দিল কেন মাওলানা নামধারী লোকগুলো। এটা কিন্তু ঠিকই বলছে কারণ পাগলা মসজিদ যত সম্পদ পায়, মানুষ আমাকেও সব কিছু দিয়ে দেয়। খুব ভালো হইছে।’


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্ত...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা