ছবি: সংগৃহীত
বিনোদন

প্রায় ২০ বছরের দাম্পত্যে ইতি টানলেন নিকোল কিডম্যান

বিনোদন ডেস্ক

হলিউড এবং কান্ট্রি মিউজিক জগতের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের আলোচিত দম্পতি নিকোল কিডম্যান ও কিথ আরবানের বিবাহ বিচ্ছেন হয়েছে। প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টেনে এই তারকা জুটি অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। পিপল ম্যাগাজিন বিষয়টি নিশ্চিত করেছে।

অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের বয়স ৫৮, অন্যদিকে কান্ট্রি গানের জনপ্রিয় শিল্পী কিথ আরবানের বয়স ৫৭ বছর। ২০০৬ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির রয়েছে দুই মেয়ে। ১৭ বছর বয়সী সানডে রোজ এবং ১৪ বছর বয়সী ফেইথ মার্গারেট।

বিচ্ছেদের এই কঠিন সময়ে নিকোলের পাশে তার বোন আন্টনিয়া কিডম্যান দাঁড়িয়েছেন বলে পিপল-এর এক বিশেষ সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, ‘নিকোল এই বিচ্ছেদ চাননি। তিনি সম্পর্কটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন।’

প্রথম দিকে টিএমজেড এই বিচ্ছেদের খবর প্রকাশ করে। তাদের সূত্র অনুসারে, গ্রীষ্মের শুরু থেকেই নাকি এই তারকা জুটি আলাদা বসবাস করছেন।

উল্লেখ্য, সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর কিথ আরবানকেই ‘গভীর ভালোবাসা’ এবং ‘ফিরে আসার ঠিকানা’ বলে উল্লেখ করেছিলেন নিকোল। এমনকি চলতি বছরের ২৫ জুন বিবাহবার্ষিকীতেও নিকোল ইনস্টাগ্রামে কিথের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ বার্ষিকী সোনা।’

এদিকে, সম্প্রতি লন্ডনে 'প্র্যাকটিক্যাল ম্যাজিক ২' সিনেমার শুটিং শেষ করেছেন নিকোল। ইনস্টাগ্রামে কন্যা ও পরিবারের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটানোর ছবিও শেয়ার করেছেন তিনি। অন্যদিকে, কিথ আরবান বর্তমানে সফরে ব্যস্ত আছেন। আগামী ২ অক্টোবর পেনসিলভেনিয়ায় তার পরবর্তী শো নির্ধারিত রয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

দেশের ১৬ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভোগান্তির আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

ভয়ংকর শক্তির সুপার টাইফুনের আঘাতের শঙ্কা, চীনে ব্যাপক প্রস্তুতি

জাপানে আঘাত হানার পর শক্তিশালী সুপার টাইফুন বাভি এখন চীনের উপকূলের দিকে ধেয়ে...

জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা