সংগৃহীত
আন্তর্জাতিক

‘প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় ল্যান্ড করবেন হাসিনা, সরকার তাকে স্যালুট জানাবে’

আন্তর্জাতিক ডেস্ক

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্সমদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারকে ‘অবৈধ’ ও ‘তালেবান’ বলে আখ্যা দিয়েছেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকায় ল্যান্ড করবেন এবং বর্তমান সরকার তাকে স্যালুট জানিয়ে গ্রহণ করবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) পশ্চিমবঙ্গে উত্তর-২৪ পরগণা জেলার গোয়ালডাঙ্গার বসিরহাটে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিজেপি ও বিভিন্ন হিন্দু সংগঠন প্রতিবেশী দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করে।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রতিবাদ-বিক্ষোভে নেতৃত্ব দেন। বাংলাদেশকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘সেখানে পরিস্থিতি খারাপ হচ্ছে। আমরা বাংলাদেশের ওপর নির্ভরশীল নই। বাংলাদেশই আমাদের ওপর নির্ভরশীল। আমরা যদি ৯৭টি পণ্য পাঠানো বন্ধ করি, তাহলে আপনারা চাল ও কাপড় পাবেন না। আমরা যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ পাঠানো বন্ধ করি তাহলে ৮০ শতাংশ গ্রামে আলো জ্বলবে না।’

এ সময় শুভেন্দু আবারো বাংলাদেশে রাফাল যুদ্ধবিমান পাঠানোর হুমকি দেন। তিনি বলেন, ‘হাসিমারায় ৪০টি রাফাল বিমান রয়েছে। মাত্র দুটি বিমান পাঠালেই যথেষ্ট হবে।’

এর আগেও তিনি গত রবিবার বাংলাদেশে রাফাল যুদ্ধবিমান পাঠানোর হুমকি দিয়েছিলেন। সেবার অবশ্য তিনি একটি রাফাল পাঠানোর কথা বলেছিলেন।

বিজেপির এই নেতা বলেন, ‘দয়া করে (হিন্দুদের ওপর) অত্যাচার বন্ধ করুন, আমাদের মন্দিরগুলোর ওপর আক্রমণ বন্ধ করুন। ১৬ তারিখে আমরা একটি বড় সভা করব। ইউনূসের সরকার কোনো বৈধ সরকার নয়, তারা চরমপন্থী। তারা উগ্রবাদী, তারা মানবতার বিরুদ্ধে। তারা তালেবানের মতো। ইউনূসের সরকার শেখ হাসিনার বৈধ সরকারকে সরিয়ে দিয়েছে।’

শুভেন্দু আরো বলেন, ‘শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে যাবেন। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। তারা (ড. ইউনূসের নেতৃত্বে সরকার) অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বিমানবন্দরে নামবেন। তাদের তাকে স্যালুট দিয়ে অভ্যর্থনা জানাতে হবে।’

এর আগে, গত রবিবার শুভেন্দু অধিকারী বলেন, ভারত একটি রাফাল যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে।

শুভেন্দু বলেন, ‘ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই (বাংলাদেশ) তারা কেঁপে উঠবে। বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয়।’

পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক এই সভাপতি আরো বলেন, ‘তাদের মনে রাখা উচিত, আলু-পেঁয়াজের মতো সামগ্রীর জন্যও বাংলাদেশকে ভারতের ওপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণও উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হবে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ...

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দ...

ট্রাম্পকে ১ মে’র পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

লাইফস্টাইল
বিনোদন
খেলা