ছবি: সংগৃহীত
পরিবেশ

পৌষের কনকনে শীতে কাঁপছে জনজীবন

সুরাইয়া বৃষ্টি

পৌষ মাস পড়তেই দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। রাজধানী ঢাকাসহ পৌষের শীতে কাঁপছে গোটা দেশ।

ভোরের দিকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে উত্তরাঞ্চল ও গ্রামীণ এলাকায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

তীব্র শীত ও কুয়াশায় বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। অনেকেই শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে বা মোটা কাপড় পরে সময় কাটাচ্ছেন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও নিচে বসবাস করা ছিন্নমূল মানুষেরা শীতবস্ত্র, নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত খাবারের অভাবে চরম অনিশ্চিত ও কষ্টকর জীবনযাপন করছেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,দেশের কয়েকটি এলাকায় মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে।

আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা