রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

পানির ট্যাংক পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানির ট্যাংক খুঁটি থেকে পড়ে গিয়ে কানিজ ফাতেমা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই মাদ্রাসার আরো এক ছাত্রী।

মঙ্গলবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে। সে মাদ্রাসাটির মক্তব বিভাগে পড়তো।

আহত মাদ্রাসাছাত্রীর নাম মিম আক্তার (১৪)। তিনি একই উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে হেফজ বিভাগে পড়াশোনা করছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, “ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে ওজু করতে যায় দুই ছাত্রী। তখন হঠাৎ ওযুখানার পাশে থাকা সিমেন্টের খুঁটির উপর বসানো এক হাজার লিটারের পানির ট্যাংকটি খুঁটি ভেঙে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই মারা যায় কানিজ ফাতেমা।” তিনি আরো জানান, আহত মিম আক্তারকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার মাথায় সেলাই পড়েছে। বর্তমানে সে চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে। ত‌বে নিহ‌তের প‌রিবা‌রের কোন অ‌ভি‌যোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।”

এদিকে, এ ধরনের অবকাঠামোগত ত্রুটির কারণে শিশুশিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন অবহেলার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বল‌ছেন, শুধুমাত্র চার‌টি সি‌মে‌ন্টের খু‌টির উপর পা‌নির ট‌্যাংক রাখা কখ‌নো উ‌চিৎ হয়‌নি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা