ফাইল ফটো
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিম পেশোয়ার শহরের একটি বাজারের কাছে রোববার (১০ মার্চ) সকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।

সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী শহর পেশোয়ারের একটি স্থানীয় বাজার ‘বোর্ড বাজার’ এলাকার কাছে নাগির বাগ রোগে রোববার ভোরে বিস্ফোরণটি ঘটে। এতে হতাহতের এই ঘটনা ঘটেছে।

প্রদেশটির জনসংযোগ কর্মকর্তা বিলাল আহমেদ ফয়েজি বলেছেন, বোমা হামলার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থালে পৌঁছায় এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, বিস্ফোরক একটি মোটরসাইকেলে লাগানো ছিল। পুলিশ আলামত সংগ্রহ করেছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে রয়েছে এবং তদন্তের জন্য পুরো এলাকাটি ঘিরে রেখেছে।

এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা