সংগৃহীত
জাতীয়

পশ্চিমাদের মতো ভারতের মাথাব্যথা নেই

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভোট নিয়ে পশ্চিমাদের মতো মাথাব্যথা নেই ভারতের। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে কমিশন ও সরকারের প্রস্তুতিতে আস্থা রেখেছে দেশটি।

তবে সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের চোরাচালান বন্ধে দেশটিকে অনুরোধ করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

গতকাল (শনিবার) ভারত সফর শেষে ঢাকায় ফেরেন মোমেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক বৈঠক করতে ভারত সফরে গিয়েছিলেন সচিব।

মাসুদ বিন মোমেন নির্বাচন নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান অপ্রত্যাশিত দাবি করে বলেন, নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা দিল্লিকে জানিয়েছে ঢাকা। পশ্চিমাদের মতন ভোট নিয়ে তাদের মাথাব্যথা নেই। বাংলাদেশের নির্বাচন দেখতে আসতে আগ্রহ দেখিয়েছে ৯০টি দেশের প্রতিনিধিরা।

পররাষ্ট্রসচিব আরও বলেন, সম্প্রতি সীমান্তে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের কয়েকটি চালান ধরা পড়েছে, এমন তথ্য দিয়ে ভারতকে সতর্কতার জন্য অনুরোধ করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোমেন এবং ভারতীয় দলের নেতৃত্ব দেন সেখানকার পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা।

পররাষ্ট্রসচিব বৈঠক শেষে আরও জানান, প্রতিনিধি পাঠানো ৯০টি দেশ হলো এমন দেশ যাদের বাংলাদেশে সরাসরি কোনও দূতাবাস বা মিশন নেই। কিন্তু দিল্লিতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতরাই বাংলাদেশ সংক্রান্ত ঘটনাবলি দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত।

কূটনৈতিক পরিভাষায় এই রাষ্ট্রদূতদেরই বলে ‘কনকারেন্টলি অ্যাক্রিডিটেড’। সোজা কথায় দিল্লিতে নিযুক্ত হলেও বাংলাদেশও তাদের কাজের পরিধিতেই পড়বে। আর এরকমই প্রায় ৯০টি দেশের প্রতিনিধিরা বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু হলে হাজির ছিলেন দিল্লিতে আয়োজিত সেই ব্রিফিংয়ে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা