ছবি: সংগৃহীত
পরিবেশ

পরিযায়ী পাখির আগমনে বাইক্কা বিলের সৌন্দর্য্য অপরিসীম

মৌলভীবাজার প্রতিনিধি

নদী দখল ও দূষণের কারণে ‘নদীমাতৃক’ শব্দটি কিছুটা ভাটা পড়লেও প্রাকৃতিক হাওরবিল এখনো নিঃশেষ হয়নি দেশের প্রকৃতিতে। বাংলাদেশের এই সৌন্দর্য্যবহুল প্রাকৃতিক পরিবেশই দেশের জীবন্ত প্রাণ। জলাভূমির অন্তঃপুর থেকে স্বতঃস্ফূর্তভাবে গজে ওঠা তৃণভূমি জলচর পাখিদের খাদ্যসংস্থান ও নিরাপদ আবাস প্রদান করে। ভাসমান ফেনার আড়ালে দেহ লুকিয়ে তারা কাটায় একেকটি দিন ও রাত।

বেগুনি কালেম, পানকৌড়ি সহ অসংখ্য আবাসিক পাখিরা শীতের আগমনে প্রতি বছর হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাইক্কা বিলে ছুটে আসে। নানান প্রজাতির পরিযায়ী পাখিরা বিভিন্ন প্রজাতির আবাসিক পাখিদের সঙ্গে মিলেমিশে এখানে গঠন করে এক অনন্য ‘স্বর্গরাজ্য’।

বুধবার (২৪ ডিসেম্বর) শীতের স্নিগ্ধ সকালে রোদের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে বাইক্কা বিল। অপরাহ্নের রৌদ্রদীপ্তির ভেতর দিয়ে সবকিছুকে যেন নতুন সৌন্দর্যের আভায় মোড়া করে। এটি মৌলভীবাজারের একমাত্র মৎস্য অভয়ারণ্য, যা প্রাকৃতিক জলাভূমির বিস্ময়কর উপকারিতা দিয়ে দিনের পর দিন মৎস্য সম্পদকে সমৃদ্ধ করে চলেছে।

বিলটিতে জলচর পাখিদের কিচিরমিচির শব্দ, ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো পরিযায়ী পাখিরা এবং পানিতে ঝাঁপানো জলচর পাখিদের দৃশ্য এক অদেখা সৌন্দর্যের ছবি ফুটিয়ে তোলে। ইতিমধ্যে শীত মৌসুমে এখানে আসতে শুরু করেছে অসংখ্য পরিযায়ী পাখি।

বাইক্কা বিল হাইল হাওরের পূর্ব দিকের প্রায় ১৭০ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত। ২০০৩ সালে সরকার হাইল হাওরকে মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। এরপর থেকে পর্যটকদের কাছে বিলটির পরিচিতি ও সৌন্দর্য্য বেড়েছে। শীত মৌসুমে প্রায় ১৭৫ প্রজাতির পরিযায়ী পাখি এখানে আসে। বিলের মূল আকর্ষণ হলেও এটি ‘মাছের রাজ্য’ হিসেবেও পরিচিত।

বিলের পাখিদের মধ্যে রয়েছে শঙ্খচিল, ভূবনচিল, দলপিপি, নেউপিপি, পাতি সরালি হাঁস, বালি হাঁস, মরচেরং ভূতি হাঁস, পানকৌড়ি, গো-বক, ধলাবক, বেগুনি কালেম। এখানের জলজ জীববৈচিত্র্য ও পাখিদের কলকাকলিতে বিল মুখরিত হয়।

চাপড়া, মাগুড়া ও যাদুরিয়া বিলকে ২০০৩ সালে স্থায়ী মৎস্য অভয়াশ্রম ঘোষণা করা হয়। অভয়াশ্রমটির জীববৈচিত্র্য রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার জন্য বড়গাংগিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ধীরে ধীরে বিপন্ন মাছ প্রজাতির প্রজনন রক্ষা সম্ভব হয়েছে। একই সঙ্গে এটি আবাসিক ও পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন বলেন, “বাইক্কা বিল স্থায়ী মৎস্য অভয়াশ্রম মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২০০৩ সাল থেকে এটি কার্যকর। এখানে উপজেলা প্রশাসন, পুলিশ ও বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়। এককভাবে এত বড় জলাভূমি সংরক্ষণ করা সম্ভব নয়। পুরো বিলটি লীজ হয় না, যার ফলে মাছ, সরীসৃপ, স্তন্যপায়ী ও উভচর প্রাণীসহ একটি সুন্দর ইকোসিস্টেম গড়ে উঠেছে। এখানের খাদ্যশৃঙ্খলের স্বাস্থ্য বাংলাদেশের যে কোনো জলাভূমির চেয়ে অনেক ভালো। এ কারণেই এটি দেশি-বিদেশী পর্যটকদের কাছে দর্শনীয় স্থান। তবে গত ফেব্রুয়ারি থেকে পর্যটকদের প্রবেশের অনুমতি নেই।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা