সংগৃহিত
সারাদেশ

গলায় মাংসের হাড় আটকে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে ভাত খাওয়ার সময় গলায় মাংসের হাড় আটকে নাহিদ হাসান নামে এক যুবক মারা গেছেন।

গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাহিদ ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা এরমান হোসেনের ছেলে। বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বাড়িতে পরিবারের সঙ্গে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন নাহিদ। এ সময় অসাবধানতাবশত নাহিদের গলায় এক টুকরা হাড় আটকে যায়। অনেক চেষ্টার পর গলায় বিঁধে যাওয়া হাড় বের করতে না পেরে প্রথমে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ মণ্ডল জানান, ভাত খাওয়ার সময় গলায় মাংসের হাড় আটকে নাহিদ হাসান নামে এক যুবক মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের এক নেতাক...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা