সংগৃহিত
আন্তর্জাতিক

নিকারাগুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে অবস্থিত একটি শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন।

রোববার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম ডয়চে ভেলে প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নিকারাগুয়ার প্রায় ৭০ জনকে বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হওয়ার পর কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, মধ্য নিকারাগুয়ার র‍্যাঞ্চো গ্রান্ডেতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত।

মুরিলো জানান, বাসটি দেশের উত্তরাঞ্চলের ওয়াসলা থেকে মাতাগাল্পার দিকে যাওয়ার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায় এবং একটি সেতুর ক্র্যাশ ব্যারিয়ারে ধাক্কা দেয়।

এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৯ জনকে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, গাড়ির চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার শিকার হওয়ার আগে বাসটি দ্রুতগতিতে চলছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এর আগে গত বছর অভিবাসীদের বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনায় পড়লে ১৬ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ১৩ জনই ছিলেন ভেনেজুয়েলার নাগরিক।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা