ছবি-সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সোহান (৪৫) নামে আরও একজন মারা গেছেন। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোহান চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান জানিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিলো।

এ ঘটনায় হাসিনা মমতাজ নামের একজন চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও অশঙ্কাজনক বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে আড়াইহাজারের দীঘিরপাড়ের ওই ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় হাসিনা মমতাজ (৬০), তার মেয়ে কানিজ খাদিজা নিপা (২৮), সোহান (৪৫) ও তার স্ত্রী সায়েমা (৪০) দগ্ধ হন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা