ছবি: সংগৃহীত
সারাদেশ

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানের নেতৃত্বে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হাবিবুল্লাহ্ সরকার (গাইবান্ধা )

সুন্দরগঞ্জ উপজেলার ৫০ শয্যা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টা ৩০ মিনিটে শতাধিক নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নেন মাজেদুর রহমান। তিনি গাইবান্ধা-১ আসরনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমির।

তিনি সকালে উপজেলার ৫০ শয্যা হাসপাতালের চারপাশ ও মসজিদের সামনে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

এ সময় এমপি অধ্যাপক মাজেদুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, পৌর জামায়াতের আমির একরামুল হক, জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী নুরুন্নবী প্রামানিক সাজু এবং উপজেলা শিবিরের সভাপতি মো. সোহান ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী। তারা সকলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

এদিকে নবনির্বাচিত এমপির এই ব্যতিক্রমী উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। জনবান্ধব এই কর্মসূচিতে একজন এমপি নিজে অংশ নিয়ে কাজ করায় নাগরিকদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

কর্মসূচি শেষে এমপি অধ্যাপক মাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশও পরিষ্কার হয়ে যাবে। রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা এই অভিযান শুরু করছি। আমরা সুন্দরগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতাল দিয়ে শুরু করেছি, ক্রমান্বয়ে উপজেলার বিভিন্ন জায়গায় এই কার্যক্রম অব্যাহত রাখব।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে ক্যাম্পে নানা কর্মসূচি, প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

আজ ২৫ আগস্ট, নবমবারের মতো পালিত হচ্ছে রোহিঙ্গা গণহত্যা ও স্মরণ দিবস। ২০১৭ সাল...

গ্যাস সংকটে বন্ধ কাজ, ঋণে পিষ্ট শ্রমিক

চাকা নেই, তাই টাকা নেই’—শিল্পকারখানার উৎপাদন চাকা থেমে যাওয়ায় এ...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা