ছবি: সংগৃহীত
খেলা

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সামনে সুযোগ ছিল সিরিজ জয়ের। এ ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তবে বল হাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বোলাররা। ছয় উইকেট নিয়ে অজিদের শতরানের লিডের কাছাকাছি রাখা শরিফুল বলছেন, আমরা দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবো। বাংলাদেশসংবাদ

ম্যাকাইতে টসে জিতে আগে বল করা অস্ট্রেলিয়া বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করে দেয়। জবাব দিতে নেমে ১৬৫ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে প্যাট কামিন্সের দল। আগুনঝরা বোলিং করে ৩৫ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে এটি তার প্রথম ফাইফার।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জেতার মত জায়গায় যেতে পারবে কি না বাংলাদেশ এমন প্রশ্নে শরিফুল জানান, ‘ব্যাটিংয়ে আজকে আমাদের খারাপ দিনটা গেছে। তাদের কন্ডিশনে কিন্তু তারাও অনেক ভুগেছে। সুতরাং, দেখা যাক কি হয়, আমরা দ্বিতীয় ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। এখনও তো খেলা শেষ হয়ে যায় নাই, প্রথম দিন গেছে।’

অজিদের ঘরের মাটিতে প্রথমবার পাঁচ উইকেট পাওয়া নিয়ে এ তারকা পেসার জানান, ‘আলহামদুলিল্লাহ… প্রথম পাঁচ উইকেট সবারই ভালো অনুভূতি থাকে। এবং গতবার যেটা পাইছিলাম ওটাও ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগবে যদি ম্যাচটা জিতি। কারণ শেষের ওটাতে হেরে গেছি। আমি এখনো চিন্তা করতেছি না যে পাঁচ উইকেট পাইছি খুব খুশি, এরকম না। যদি ম্যাচ জিতি অনেক খুশি হব।’

‘আমরা তো ওই অন্য পাশ থেকে বোলিং করতেছিলাম যেখানে একটু বাতাসটা আমাদের বিপরীতে ছিল। যার কারণে বলটা একটু বেশি সুইং করতেছিল। বাঁহাতিরা একটু বেশি সুবিধা পাচ্ছে।’

ম্যাকাই টেস্টে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টসে হেরে আগে ব্যাটে নেমে বিপর্যয় দেখেছে বাংলাদেশ। মিচেল স্টার্ক ঝড়ে ৬৪ রানেই গুটিয়ে যায় টিম টাইগার্স। তবে অস্ট্রেলিয়াকে ব্যাটে পাঠিয়ে বল হাতে পাল্টা জবাব দিয়েছেন শরিফুল ইসলাম। ৬ উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার। তাতে প্রথম দিনে ৮ উইকেটে হারিয়েছে তারা। স্টার্ক-কামিন্সদের আগুনঝরা বোলিংয়ের জবাব দিলেও ব্যাটিং বিপর্যয়ের কারণে দিনটা অস্ট্রেলিয়ার দখলে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয়...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

ফুড পয়জনিং থেকে নিরাপদ থাকার উপায়

এই সময়ে ফুড পয়জনিং খুবই পরিচিত একটি সমস্যা, কারণ এই সময়ে উচ্চ আর্দ্রতা ও জলী...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা