ছবি: গ্রেপ্তার মোসা. শাহানাজ
সারাদেশ

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান শাহানাজ গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি বারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোসা. শাহানাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে বারপাড়া ইউনিয়নের তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন।

দীর্ঘ ১১ মাস পর এ বছর জুন মাসের ২৬ তারিখে তার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ২৯ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) ওসি মনিরুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। এ মামলার ২৮ নম্বর আসামি হিসেবে তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে।’

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. শাহানাজকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা