জাতীয়

দক্ষিণ সিটি: আরও দুই ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: প্রতি সপ্তাহে ওয়ার্ডে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী আক্রান্তের মানদণ্ডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে সংস্থাটি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, পূর্ব ঘোষণা অনুযায়ী একটি ওয়ার্ডে এক সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডকে ‘রেড জোন’-এর আওতায় আনা হয়েছিল। এর আওতায় থাকা ওয়ার্ডগুলো হলো- ৫, ২২, ৫৩ এবং ৬০ নম্বর ওয়ার্ড। পরে আজ আবার আরও ২টি ওয়ার্ড অর্থাৎ ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ড নতুন করে ‘রেড জোন’-এর আওতায় এলো।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, এক সপ্তাহে যে ওয়ার্ডগুলোতে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে, সেসব ওয়ার্ডগুলোকে ‘লাল চিহ্নিত’ এলাকা হিসেবে ঘোষণা করা হবে। পরে সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে যেসব ওয়ার্ডে ১০ জনের বেশি রোগী পাওয়া গেছে, সেসব ওয়ার্ডকে ‘লাল চিহ্নিত’ করেছে সংস্থাটি। তাদের মতে, ‘লাল চিহ্নিত’ মানে বিপজ্জনক। সেখানে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। সে আশঙ্কা থেকেই তারা ‘লাল চিহ্নিত’ করেছে, পাশাপাশি এতে এলাকাবাসীকেও সম্পৃক্ত করা হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা