ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝিকরগাছা থেকে পিতাপুত্রসহ পাঁচজন উদ্ধার, আটক ২

এম এ মামুন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ২৫ দিন আগে অপহৃত পাঁচজনকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন জীবননগরের গোয়ালপাড়া গ্রামের স্বপন, হাসান, আবুল হোসেন, আনার হোসেন ও তাঁর ছেলে শফি। বুধবার (৫ নভেম্বর) ভোর রাতে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউলের খামারের একটি গোডাউন থেকে তাঁদের উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনে জানানো হবে।’

পুলিশ জানায়, গত ১৩ ও ১৪ অক্টোবরের মধ্যে পাঁচজনকে গোয়ালপাড়া গ্রাম থেকে অপহরণ করা হয়। পরে ২১ অক্টোবর অপহৃত হাসানের বাবা শওকত আলী জীবননগর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন।

তদন্তের অংশ হিসেবে জীবননগর থানার পুলিশ মঙ্গলবার (৪ নভেম্বর) সন্দেহভাজন হিসেবে হরিহরনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আজিজুল হক (৪৫) এবং মুন্নাফের ছেলে আমিরুল ইসলাম (৩৭)কে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা অপহরণের বিষয়টি স্বীকার করেন এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ যশোরে অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করে।

একটি সূত্র জানায়, অপহৃতদের কেউ কেউ সীমান্ত এলাকায় সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ বিষয়টি যাচাই করছে।

অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, সোনা চোরাচালানসংক্রান্ত বিরোধের জের ধরেই তাঁদের অপহরণ করা হয়েছিল।

উদ্ধারকৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁরা প্রকৃতপক্ষে অপহৃত হয়েছিলেন নাকি আত্মগোপনে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের অভিযান অব্যাহত আছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা