সংগৃহীত ছবি
সারাদেশ

জামালপুর কারাগারে সংঘর্ষ, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলা কারাগারে বন্দিদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে কারাগারের ভেতরে এ ঘটনার সূত্রপাত হয়। বর্তমানে কারাগারের পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

নিহতরা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। নিহতরা সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় গুরুতর আহত ৫ বন্দি এবং ৩ কারারক্ষীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে কোনো বন্দি পালাতে পারেনি বলেও দাবি জেলারের। কারাগারে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে জেলা কারাগারের আশপাশ এলাকা ও জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বন্দিদের স্বজনদের ভিড় বাড়তে থাকে। এ সময় তাদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।

জেলার আবু ফাতাহ বলেন, বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে বন্দিদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ফেরানোর সময় বন্দিরা প্রথমে জেলারকে মারধর ও জিম্মি করে কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে কারারক্ষীরা। পরে বিক্ষুব্ধ বন্দিরা কারাগারের ভেতরে কারা হাসপাতাল, জেলারের কক্ষসহ কারাগারের প্রধান গেটের ভেতরে একটি গেট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বন্দিদের কাছে জিম্মি হয় ১৪ কারারক্ষী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করে দীর্ঘ ১৪ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টায় কারাগারের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় কারা কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, কারাগারের ক্ষতিগ্রস্ত ফটক ও ভেতরে অন্যান্য ভবন দ্রুত মেরামতের জন্য গণপূর্ত বিভাগ কাজ শুরু করেছে। জামালপুর জেলা কারাগারে রয়েছেন ৬৬৯ জন বন্দি। এর মধ্যে সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন ১০০ জন। এছাড়া এ কারাগারে কোনো জঙ্গি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে য...

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা