ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাজবাড়ীতে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সরকারি নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস ১০ ইঞ্চির নিচে জাটকা আহরণ নিষিদ্ধ থাকে। এ সময় নদীতে ইলিশ আহরণে সম্পৃক্ত জেলেদের জীবিকা নির্বাহের জন্য ফেব্রুয়ারি ও মার্চ দুই মাসের বরাদ্দ হিসেবে প্রতিজনকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়।

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে ২৮২ জন নিবন্ধিত জেলের মাঝে চাল বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলার মোট ১,৩৩০ জন জেলের মধ্যে পর্যায়ক্রমে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সামসুদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী বিজয় প্রামাণিক ও বরাট ইউনিয়নের অন্যান্য জনপ্রতিনিধিরা।

উপস্থিত কর্মকর্তারা জানান, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ মৌসুমে জেলেদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা