ছবি-সংগৃহীত
খেলা

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল আজ শুরু

ক্রীড়া ডেস্ক: রাত জেগে ইউরোপিয়ান ফুটবল দেখা আগস্টেই শুরু হয়ে গেছে। কারণ চলছে নতুন ফুটবল মৌসুম। এরই মধ্যে প্রতিটি লিগে প্রতিটি দল অন্তত ৫ রাউন্ড করে ম্যাচ খেলেছে। কিন্তু মন যেন ভরছে না ফুটবলপ্রেমীদের।

অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ থেকে উঠছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর্দা!

আজ প্রথমদিন ৮টি ম্যাচে ১৬টি দল মুখোমুখি হবে। গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও আজ প্রথমদিন মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ সার্বিয়ান ক্লাব রেডস্টার বেলগ্রেড। এছাড়া মাঠে নামবে পিএসজি, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং এসি মিলান।

পিএসজি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে। নিজেদের মাঠে তারা বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে। মাঠে নামবে বেলজিয়ান ক্লাব অ্যান্টিওয়ার্পের বিপক্ষে বার্সেলোনা। এসি মিলানের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড।

গ্রুপ পর্বের ফরম্যাটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এটাই সর্বশেষ আসর। আগামী মৌসুম থেকে নতুন ফরম্যাটের যুগে প্রবেশ করতে যাচ্ছে ফুটবলের অন্যতম আকর্ষণীয় এই প্রতিযোগিতা। নতুন ফরম্যাটে ৩২ ক্লাবের পরিবর্তে দলসংখ্যা বেড়ে ৩৬-এ দাঁড়াবে।

সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে অংশগ্রহণকারী প্রতিটি দল। ফলে আটটি ম্যাচ প্রতিটি দল খেলবে। বর্তমান ফরম্যাটে প্রতি গ্রুপে একটি দল ছয়টি ম্যাচ খেলার সুযোগ পায়।

বিশ্বের শীর্ষ ১২টি ক্লাব ২০২১ সালে বিতর্কিত সুপার লিগের পরিকল্পনার সাথে একমত পোষণ করার পর থেকে নড়েচড়ে বসে উয়েফা।

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা তখন থেকেই কিভাবে ক্লাব ফুটবলকে আরো আকর্ষণীয় করা যায়, সে রূপরেখা দাঁড় করায়। এরই ফলশ্রুতিতে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়নস লিগকে আরো বেশি আকর্ষণীয় করার লক্ষ্য স্থির করা হয়।

প্রসঙ্গত, প্রায় দুই দশক আগে যে ফরম্যাটে চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছিল তাতে আট গ্রুপে চারটি করে দল অংশ নেয়। প্রত্যেক গ্রুপ থেকে শেষ ১৬তে খেলার যোগ্যতা অর্জন করে শীর্ষ দুটি দল।

২০২২ সালের মে মাসে চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে যখন চূড়ান্ত হয় তখন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন বলেছিলেন, নতুন ফরম্যাটে প্রতিটি দলের জন্য একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি বজায় থাকায় আমরা খুশি। এর মাধ্যমে ক্লাবগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়বে বলেও জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

খুলনায় ডেঙ্গু-হামের উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডে...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

পূর্ণিমা: জীবনে উত্থান-পতন আসবেই, ভেতরের ঝড়কে উজ্জ্বল হতে দিও না

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা জাকির হোসেন রাজু পরিচালিত &l...

‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তাঁর বহুল প্রতীক্ষিত সি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা