অপরাধ

চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার আসামি গোয়ালন্দ থেকে গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন অটোচালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার অন্যতম আসামি বাদশা গাজী (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।

গ্রেফতারকৃত বাদশা গাজী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া গ্রামের কুদ্দুস গাজীর ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

হত্যাকাণ্ডের পেছনের ঘটনা, ফরিদপুরের কোতয়ালী থানার ছাত্তার প্রামানিক ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৩০ জানুয়ারি সকালে তার ছেলে ফরহাদ প্রামানিক (২০) বাবার অটো নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ৩১ জানুয়ারি দুপুরে কোতয়ালী থানাধীন কাচারীটেক এলাকার এক কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা মরদেহটি কলাপাতার নিচে চাপা দেওয়া ছিল।

পরবর্তীতে ফরহাদের বাবা ১ ফেব্রুয়ারি কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০১/২০২৫, ধারা: ৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড)।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা