সারাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরে ইউ–ব্যাগেজে ২১ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ইউ–ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় প্রায় ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান মো. আবু জাহেদ নামে এক যাত্রী। তিনি কসমেটিকস আনার ঘোষণা দিয়ে বিমানের কার্গোতে একটি ব্যাগেজ পাঠান। তবে যাত্রীর সঙ্গে না থাকা ওই ইউ–ব্যাগেজ স্ক্যান করার সময় ভেতরে অলংকার সদৃশ বস্তু শনাক্ত করা হয়।

পরে কাস্টমস কর্মকর্তারা ব্যাগেজ খুলে একটি ব্র্যাসলেট, একটি চুড়ি ও একটি আংটি উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলোর মোট ওজন ১২০ গ্রামের বেশি এবং আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার টাকা বলে জানানো হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, শুল্ক পরিশোধ না করে এবং মিথ্যা ঘোষণা দিয়ে এসব অলংকার আনার চেষ্টা করা হয়েছিল। এ কারণে স্বর্ণালংকারগুলো আটক করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, নির্ধারিত ৬০ কেজির বেশি ব্যাগেজ আনতে হলে শুল্ক পরিশোধ করতে হয়। কিন্তু সংশ্লিষ্ট যাত্রী কসমেটিকস আনার ঘোষণা দিয়েছিলেন। স্ক্যানিংয়ের সময় সোনার অলংকার ধরা পড়লে তা জব্দ করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

জুলাই ২৪ এর আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সং...

জুলাই ২৪ এর আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সং...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা