ছবি: সংগৃহীত
সারাদেশ
নির্বাচনি প্রচার-প্রচারণা নিষেধাজ্ঞার বাইরে

চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একইসঙ্গে বন্দর সংলগ্ন এলাকায় অস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন এবং ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ২ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি এবং এটি ‘১ক’ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। দেশের আমদানি ও রফতানির সিংহভাগ কার্যক্রম এই বন্দরের মাধ্যমেই পরিচালিত হয়। প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার ও অন্যান্য যানবাহন বন্দরে যাতায়াত করে, যা নির্বিঘ্ন রাখা অত্যন্ত জরুরি।

পুলিশ জানায়, বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভার কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এর ফলে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয় এবং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। একইসঙ্গে এমন পরিস্থিতি জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই প্রেক্ষাপটে বন্দর এলাকার সার্বিক নিরাপত্তা, জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, কাস্টমস মোড়, ৩ নম্বর জেটি গেট, সল্টগোলা ক্রসিংসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য এবং ইট-পাথর বহন ও ব্যবহারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা, মিছিল ও সমাবেশ এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না বলে গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। ওই ঘটনার পর কয়েকজন শ্রমিক-কর্মচারীকে বদলি করা হয়। এর আগেও দুই দফায় দুই মাস করে বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল সিএমপি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা