ছবি: সংগৃহীত
জাতীয়

গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধিতে ৩৩০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি করতে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি ডলার সমান ১১০ টাকা হিসেবে ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ ৩ হাজার ৩০০ কোটি টাকা। প্রাপ্ত এই অর্থে গ্রামীণ জনপদের প্রায় ৯ লাখ তরুণ ও যুবককে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে।

প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ৬০ শতাংশই থাকবে নারী। ইকনোমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন) প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় হবে। এজন্য একটি চুক্তিও সাক্ষরিত হয়েছে।

গতকাল রোববার (২৭ আগস্ট) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ চুক্তি সাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক চুক্তিতে সাক্ষর করেন।

বিশ্বব্যাংক ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলেন্স প্রকল্পের আওতায় এ ঋণ দেবে। অর্থনৈতিকভাবে বেকার যুবকদের শিক্ষা এবং কর্মসংস্থান লাভে বাধা দেয়, ঋণের আওতায় এ ধরনের বিষয়গুলো দূর করা হবে।

এটি গ্রামীণ যুবকদের দক্ষতা প্রশিক্ষণ, বিকল্প শিক্ষা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা সহায়তা তৈরির কাজে সহায়তা করবে। প্রকল্পটি বিভিন্ন দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে এবং বাজার-চালিত এবং ভবিষ্যৎ বাণিজ্যে অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ কোর্সের বিষয়ে শিক্ষা দেবে।

এছাড়া, গ্রামীণ যুবকদের, বিশেষ করে নারীদের সুবিধাজনক অবস্থানে নেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রতিযোগিতামূলক অর্থায়ন এবং পরামর্শ সহায়তাও দেওয়া হবে উদ্যোক্তা তৈরির জন্য। এটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ড্রপআউটদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের বৃত্তিমূলক মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে সহায়তা করবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেছেন, একটি সুসজ্জিত প্রতিযোগিতামূলক কর্মীবাহিনী তৈরি করা জরুরি। যেখানে কোনো তরুণকে বাদ দেওয়া হয় না, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার।

প্রকল্পটি দক্ষতা উন্নয়ন, শিক্ষার ধারাবাহিকতা এবং কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক কর্মীবাহিনী গড়ে তুলতে সাহায্য করবে।

বাংলাদেশে প্রায় ২৭ শতাংশ তরুণ-তরুণী জানিয়ে তিনি বলেন, এদের বেশিরভাগই গ্রামীণ অঞ্চলে বসবাস করে। তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রকল্পটির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।

ইআরডি সচিব শরিফা খান আয়োজিত অনুষ্ঠানে বলেছেন, প্রকল্পটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০২১-২০২৫-এর সঙ্গে সংযুক্ত। ২০২৬ সালে দেশের এলডিসি অবস্থা থেকে উন্নীত হওয়া এবং ভিশন ২০৪১ বাস্তবায়নকেও সমর্থন করে এটি।

এটি গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সম্পৃক্ততার জন্য একটি ব্যাপক সহায়তা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের পরিকল্পনা ও নীতিগুলোকে সমর্থন করবে জানিয়ে তিনি বলেন, তরুণ-তরুণী, প্রতিবন্ধী এবং দেশের বিশেষ চাহিদা সম্পন্ন অংশের জন্য অপরিহার্য।

প্রসঙ্গত, রেয়াতি ঋণটি বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে দেওয়া হয়েছে এবং পরিশোধের জন্য পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের মেয়াদ রয়েছে।

বাংলাদেশে বর্তমানে ১৫ দশমিক ৮৬ বিলিয়ন ডলারের বৃহত্তম চলমান আইডিএ প্রোগ্রাম রয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা