ছবি: সংগৃহীত
খেলা

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

ক্রীড়া ডেস্ক

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার একই ধরনের ঘটনায় তামিলনাড়ু ক্রিকেটে শাস্তির মুখে পড়েছেন এক ক্রিকেটার। তবে তিনি কোনো কোচ নন, বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহারের কারণে ওই ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট। তবে তাকে কোনো ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) এক কর্মকর্তা পিটিআইকে বলেন, তদন্ত চলমান থাকায় ক্রিকেটারের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে তিনি জানান, ওই ক্রিকেটার একজন বাঁহাতি ব্যাটার এবং গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি অর্ধশতক করেছিলেন।

ম্যাচ চলাকালে মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে মেসেজ আদান-প্রদান করাই তার অপরাধ। টিএনসিএর ওই কর্মকর্তা বলেন, “ম্যাচ চলাকালে তাকে তার বান্ধবীর সঙ্গে মেসেজ আদান-প্রদান করতে দেখা যায়। যদিও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, পিএমওএ অনুযায়ী ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। তাই এটি প্রোটোকল লঙ্ঘন।”

ঘটনাটি গুরুতর না হওয়ায় শেষ পর্যন্ত ক্রিকেটারকে শুধু জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছিল। এমনকি দুই বছরের জন্য নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনায় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শেষ পর্যন্ত অপরাধের মাত্রা বিবেচনা করে নিষেধাজ্ঞার পরিবর্তে এক লাখ রুপি জরিমানা করা হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্...

ইরান যুদ্ধের পর হরমুজ দখলের ঘোষণা ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূ...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

রিয়াজকে যেভাবে খুঁজে পেয়েছিলেন জসিম

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অ্যাকশনধর্মী সিনেমার জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসি...

সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকা...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

সশস্ত্র নকশাল দমন, ‘মানসিক নকশাল’ এখনো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংস...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা