ছবি: সংগৃহীত
জাতীয়

 গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম প্রত্যাহার

ব্যক্তিগত যাতায়াতের জন্য সড়ক-মহাসড়ক বন্ধ করে চলাচলের অভিযোগে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিনের সই করা এক আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর করে তাকে পুলিশ সদর দফতরে যোগ দিতে হবে। যদিও এ বিষয়ে সদর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, দায়িত্বশীল একাধিক সূত্র আদেশের সত্যতা নিশ্চিত করেছে।

সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, ড. নাজমুল করিম খান কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখতেন। এ অভিযোগ প্রকাশিত হওয়ার পর বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।

গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, সড়ক বন্ধ করে চলাচলের ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে এবং কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা