ছবি: নিজস্ব
সারাদেশ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কায়েজ উদ্দিন নামে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার(১৬ ডিসেম্বর) সকালে ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২জন পাবনা জেলার ঈশ্বরদী থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলযোগে তারা ভেড়ামারা লালন শাহ সেতু এলাকায় ঘুরতে যান। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি কভারভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য নিহত হন।

পরে পথচারীরা বিষয়টি ভেড়ামারা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত কভারভ্যানটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পুলিশ সদস্যদের মরদেহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পাবনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাস...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্...

মেয়েকে হত্যার অভিযোগ, নীলফামারীতে বাবার সংবাদ সম্মেলন

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব...

প্রতিমন্ত্রীর আগমনে সাকোয়া বাজারে ফুটবল টুর্নামেন্ট

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পানি সম্পদ মন্ত্রণালয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা