সংগৃহিত
আন্তর্জাতিক
গাজার শরণার্থী শিবির

কার্যক্রম ‘অব্যাহত’ রাখতে জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজার শরণার্থী শিবিরে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। গত শনিবার তিনি এ আহ্বান জানিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনিরে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলায় ফিলিস্তিনে কাজ করা জাতিসংঘের ত্রাণ ও সহায়তা কার্যক্রম সংস্থার কিছু কর্মীর জড়িত থাকার অভিযোগ আনে ইসরায়েল।

এর জেরে গাজায় সংস্থাটির কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। এমনকী বেশ কয়েকটি দাতা দেশ তাদের তহবিল পাঠানো ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে। এরপরই এই অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ প্রধান।

সংস্থাটির সংক্ষিপ্ত নাম উল্লেখ করে এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমি তাদের উদ্বেগ বুঝতে পারলেও ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম অব্যাহত রাখার নিশ্চয়তা দিতে গাজা শরণার্থী শিবিরে অর্থায়ন বন্ধ করে দেওয়া দেশগুলোর সরকারের প্রতি আমি জোরালো অনুরোধ জানাচ্ছি। আমি নিজেই এমন অভিযোগে আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা