সংগৃহীত ছবি
সারাদেশ

কারাগার থেকে পালানো আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদারকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান। এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক সোহাগ হাওলাদার শরীয়তপুরের পালং উপজেলার বেড়াচিকান্দি গ্রামের মুলাই হাওলাদারের ছেলে।

এএসপি মাহফুজুর রহমান জানান, গত ৬ আগস্ট সরকার পতনের উদ্ভুত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে। দায়িত্বরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে এবং কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে ভাংচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। এ পরিস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদার জিআই পাইপ ভেঙে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান কোনাবাড়ী থানায় মামলা করেন। র‌্যাব-১ ওই মামলা আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। র‌্যাব গোপন সূত্রে জানতে পারে ওই মামলার এজাহারনামীয় ৫৭ নম্বর আসামি সোহাগ হাওলাদার ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় আত্মগোপনে আছে। এমন সংবাদে হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার করে কোনাবাড়ী থানায় সোপর্দ করে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা