সারাদেশ

কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে এগারোটার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

জুলাই-আগষ্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহন এবং ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগনের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাহির থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙ্গে বের হতে সক্ষম হন। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুড়ে যাওয়া বাড়ির সামনে বুধবার সংবাদ সম্মেলন করে জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও সোশ্যাল মিডিয়ায় চেনামুখ কাফি বলেন, ‘সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, স্লোগান দিয়েছি। এ ঘটনায় আমার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাত দিনের মধ্যে অপরাধীদের গ্রেফতারে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

কাফি আরো বলেন, ‘আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল-যারা ৩২ নম্বর পুড়িয়ে দিয়েছে তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি।’

তিনি বলেন, ‘সাত দিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক এবং সরকার বাড়ি নির্মাণ না করলে ঢাকা ও কলাপাড়ায় রাজপথে আমি বিপ্লবী সরকারের ডাক দেবো।’

এর আগে ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি বলেন, ‘আমি এ দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেবো। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হব, আমিই বিপ্লবী সরকার হবো।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা