সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

কাতারের জাতীয় জাদুঘর যেন একটি গোলাপ

আমার বাঙলা ডেস্ক

মরুভূমির দেশ কাতারের জাতীয় জাদুঘর যেন একটি গোলাপ। ডেজার্ট রোজ নামের জাদুঘরটি উদ্বোধন করা হয় ২০১৯ সালের ২৭ মার্চ। প্রায় ৪০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই স্থাপত্যটি তৈরি হতে সময় লেগেছে প্রায় এক দশক। খরচ হয়েছে প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার! টাকার অংকে তা চার হাজার ৭৭৪ কোটি। ফরাসি স্থপতি জ্যঁ ন্যুভেলের নিখুঁত নকশায় তৈরি এই জাদুঘরটি দেখতে যেন সত্যিকারের এক বিশাল গোলাপ।

কিন্তু কেন এর নাম ডেজার্ট রোজ? কারণ এটি অনেকটা মরুভূমির গোলাপের মতো। মরুভূমিতে জন্মানো স্যান্ড রোজ বা বালুর গোলাপ আসলে কোনো ফুল নয়। কাতারের মরুভূমির জিপসাম আর বালু মিলে বিশেষ ধরনের পাথরের স্তূপ তৈরি করে, যা দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো। এই প্রাকৃতিক আকর্ষণ থেকেই জাদুঘরের নাম ডেজার্ট রোজ রাখা হয়।

জাদুঘরের ভেতরে গেলে চোখের সামনে ভেসে উঠবে কাতারের তিনটি অধ্যায়। দেশটির প্রাচীনকালের গল্প, জীবনযাপনের বিবর্তন, আর আধুনিক কাতারের উত্থান। ১১টি গ্যালারি জুড়ে প্রদর্শিত এই গল্পগুলো দেখতে দেখতে মনে হবে যেন এক ঐতিহাসিক যাত্রায় পা রেখেছেন। প্রথম গ্যালারিতে দেখা যাবে ৭০০ মিলিয়ন বছর আগের পৃথিবী, ফসল আর বিভিন্ন জীবাশ্ম। এরপর ধীরে ধীরে ফুটে উঠবে কাতারের জনগণের জীবনযাপন, তাদের বেদুইন সংস্কৃতি, তেল ও গ্যাস আবিষ্কারের গল্প এবং আধুনিক উন্নয়নের চিত্র। এই জাদুঘরের আরেকটি বিশেষ দিক হলো, এখানে দেয়ালজুড়ে বিশাল পর্দায় চলমান ভিডিও আর ত্রিমাত্রিক ডায়োরামার মাধ্যমে ইতিহাসকে জীবন্ত করে উপস্থাপন করা হয়েছে।

ভেতরের জায়গাগুলো যেমন আকর্ষণীয়, বাইরের পার্কটিও তেমনি মনোমুগ্ধকর। পার্কে ১১৪টি ঝরনা দিয়ে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম হ্রদ, যার নাম আলফা। এই বিশাল পার্কটিতে দর্শনার্থীদের জন্য রয়েছে সবুজ গাছপালা আর খেজুর গাছের সারি। এক লাখ ১২ হাজার বর্গমিটারের এই পার্কে কাতারের মরুর মাঝে এক চমৎকার সবুজ পরিবেশ তৈরি হয়েছে।

এ ছাড়া, জাদুঘরে রয়েছে শিল্পকর্ম, প্রাচীন পাণ্ডুলিপি এবং দর্শনার্থীদের জন্য অসাধারণ এক গিফট শপ। কাঠ দিয়ে তৈরি শপটি দেখতে থ্রি-ডি ধাঁধার মতো; যা মনোমুগ্ধ করে দর্শকদের। এখানে কাতারের ঐতিহ্যবাহী শিল্পকর্ম থেকে শুরু করে ছোট ছোট উপহার সামগ্রী সবই পাওয়া যাবে।

জাদুঘরের এই মনোমুগ্ধকর পরিবেশ শুধু কাতারের ঐতিহ্য নয়, বরং তাদের সংগ্রাম, অর্জন আর গৌরবের প্রতীক।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা