ছবি: সংগৃহীত
বিনোদন

কাজলের ভিডিও ঘিরে তোলপাড়

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কাজলকে ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে। কলকাতা সফরে বিমানবন্দরে তার উপস্থিতি, দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজা এবং অভিনেত্রী রাইমা সেনের সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। যদিও সফরের উদ্দেশ্য নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবুও বিভিন্ন মহলে চলছে নানা জল্পনা।

সম্প্রতি কলকাতা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আলোকচিত্রী ও ভক্তদের ভিড়ে পড়েন কাজল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, লাল রঙের পোশাকে হাসিমুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশের মধ্যেও ছিলেন স্বাভাবিক ও প্রাণবন্ত। তবে কলকাতায় আসার কারণ সম্পর্কে কোনো মন্তব্য না করে রহস্যময় হাসি দিয়ে গাড়িতে উঠে পড়েন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) সকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজা দেন কাজল। নিরাপত্তাকর্মীদের সঙ্গে মন্দিরে প্রবেশ করে পূজা শেষে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান তিনি।

এদিকে, ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী রাইমা সেন ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে জানান, তারা একসঙ্গে দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। এরপর থেকেই জোরালো হয়েছে নানা আলোচনা। অনেকের ধারণা, টলিউড ও বলিউডের যৌথ কোনো সিনেমা কিংবা নতুন প্রকল্পের কাজেই কলকাতায় এসেছেন কাজল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা