সংগৃহিত
অপরাধ

এমপিওভুক্তিতে দুর্নীতি, প্রধান শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের লাউতলী উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষকের এমপিওভুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.ইউনুছ নবী ওরফে মানিক (৫৫) কাদিরপুর ইউনিয়নের নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের ইন্টু ড্রাইভার বাড়ির মৃত মো.ইব্রাহীমের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ১৫ নভেম্বর লাউতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ বোর্ডে উপস্থিত থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন গ্রেফতারকৃত আসামি মো.ইউনুছ নবী ওরফে মানিক।

এ সুযোগে সে তার স্ত্রী রোকেয়া বেগমকে জাল-জালিয়াতারি মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন। উক্ত বোর্ডে লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মৃত নুরুল আমিনকে দেখানো হয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

প্রকৃতপক্ষে নুরুল আমিন ঘটনার ১ বছর আগে মৃত্যুবরণ করেন। নুরুল আমিনের স্বাক্ষরটি জাল করা হয়।

লাউতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও লাউতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতিসহ নিয়োগ বোর্ডের সদস্যরা ভুয়া পত্রিকায় বিজ্ঞাপন, জাল নিয়োগ বোর্ড, জাল নিয়োগ পরীক্ষা, ভুয়া নম্বর ফর্দ, রেজুলেশান, নিয়োগ ও যোগদানপত্র সম্পূর্ণ ভুয়া কাগজ পত্র করে প্রায় অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য করে ৫ জন শিক্ষককে ২০১৯-২০২০ সালে এমপিওভুক্ত করে নেন।

পরে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন অবৈধ ভাবে এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও বাতিল ও অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে পত্র দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, জাল-জালিয়াতির অভিযোগে দুদুকের একটি মামলায় তাকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা