জাতীয়

এনআইডি আবেদন বাতিলের আগে যথাযথ তদন্তের নির্দেশ ইসির 

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন বাতিলের ক্ষেত্রে আবেদনকারীর দেওয়া তথ্য উপাত্ত পরীক্ষা ও যথাযথভাবে তদন্তের পর সিদ্ধান্ত নিতে সব মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডি সেবাদাতা এ প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন্স) মো. আব্দুল হালিম ইতোমধ্যে নির্দেশনাটি সব উপজেলা, জেলা ও আঞ্চলিক কর্মকর্তাদের পাঠিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি সংশোধনের আবেদনগুলো সমস্যার ধরন অনুযায়ী ‘ক’ থেকে ‘ঘ’ পর্যন্ত ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করে থাকে নির্বাচন কমিশন। ‘ক’ ক্যাটাগরি সবচেয়ে কম জটিল আবেদন হিসেবে ধরা হয়। আর ‘ঘ’ ক্যাটাগরির আবেদন সবচেয়ে জটিল হিসেবে নিষ্পত্তি করে সংস্থাটি।

এ ক্ষেত্রে জটিলতার ধরন অনুযায়ী, উপজেলা, জেলা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি মহাপরিচালক এনআইডি সংশোধনের সিদ্ধান্ত দিয়ে থাকেন।

চলমান ভোটার তালিকা হালনাগাদে এনআইডি সংশোধন কার্যক্রমও অব্যাহত রয়েছে। এজন্যই নির্দেশনাটি দিয়েছে ইসি।

এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে আবেদনগুলোতে ‘ক-১‘, ‘ক‘, ‘খ-১‘, ‘খ‘, ‘গ‘ ও ‘ঘ‘ ক্যাটাগরি করতে হয়। কোনো আবেদন বাতিল করা হলে এবং পুনঃবিবেচনার আবেদন দাখিল করা হলে সেটি পরবর্তী উচ্চতর ক্যাটাগরিভুক্ত হয়। 'গ' ও 'ঘ' ক্যাটাগরিভুক্ত আবেদন সাধারণত জটিল প্রক্রিয়ার হয়ে থাকে। এজন্য মাঠপর্যায় থেকে যথাযথ তদন্ত প্রতিবেদন দেওয়া হলে দ্রুততম সময়ে সেগুলো নিষ্পত্তি করা সম্ভব হয়।

এই অবস্থায় ‘খ’ ও ‘গ’ ক্যাটাগরিভুক্ত কোনো আবেদন নিতান্তই বাতিলের প্রয়োজন হলে দাখিল করা দলিলাদি পরীক্ষা ও যথাযথভাবে তদন্ত করে এবং নোটে যথোপযুক্ত কারণ ব্যাখ্যা করে ব্যবস্থা নিতে হবে। একইভাবে আগের বাতিল করা কোনো আবেদন পরবর্তী উচ্চতর ধাপে ক্যাটাগরি করার ক্ষেত্রে একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা