রাজনীতি

ইসির পদত্যাগ চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়কার নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ আইনে বর্তমান পাঁচ সদস্যের কমিশন নিয়োগ হওয়ায় তাদের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২১ মে) নির্বাচন ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে দলটির নেতারা এ দাবি করেন।

এ সময় তারা এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার, শেখ হাসিনার ইসি মানিনা মানবো নাসহ বিভিন্ন স্লোগান দেন।

এনসিপি’র ঢাকা মহানগর আয়োজিত এ সমাবেশে কলাবাগান প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, বর্তমান ইসি প্রশ্নবিদ্ধ কাজ করছে, অবৈধ আইনে গঠিত হয়েছে। আমরা এ ইসি পুনর্গঠনের দাবি জানাই। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাই।

শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু আবদুল্লাহ বলেন, অবৈধ উপায়ে গঠিত এ ইসি মেনে নেবো না। পল্লবী থানা শাখার রেহানা আক্তার রুমা বলেন, আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। এই ইসির পরিবর্তন চাচ্ছি।

রমনা থানা শাখার নারী প্রতিনিধি ডা. ইশরাত জাহান বলেন, আমি একজন মা এখানে উপস্থিত হয়েছি। বড় দলগুলোর ব্যর্থতায় আমরা এনসিপিতে যোগ দিয়েছি। এ ইসিকে ধিক্কার জানাই, একটি বড় দলকে সাপোর্ট করছে। এমন ইসির পুনর্গঠন চাই।

মিরপুর মডেল থানা প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, আজ সারাদেশের মানুষের একই চাওয়া। ঢাকা দক্ষিণ নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, ইসির পদত্যাগ চাই। ইসি পুনর্গঠন চাই।

গুলশান প্রতিনিধি নূরুল ইসলাম জুয়েল বলেন, আমরা যা চাই তা দাবি আদায় করে নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। লতিফ মার্কা নির্বাচন চাই না।

উত্তরা পূর্ব থানার প্রতিনিধি মাহিন সরকার বলেন, ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এ ইসি হাসিনা সরকারের মতো চলছে। নতুন ইসি দিয়ে স্থানীয় নির্বাচন দিন, এর আগে জাতীয় নির্বাচনের আলাপ হবে না।

হাতিরঝিল প্রতিনিধি জিয়াউল হুদা বলেন, নতুন করে অস্থিতিশীল করার জন্য কাজ চলছে, নির্বাচন ভবনে এমন লোক আছে। এ ইসিকে সতর্ক করছি হয় অবস্থান পরিবর্তন করুন, নয়তো বলে যান। আপনারা নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ।

রূপনগর প্রতিনিধি তৌহিদুর রহমান বলেন, আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আবারও দেবো। আমরা নির্লজ্জ। ইসির পদত্যাগ চাই। আমরা মাথা নত করবো না।

মিরপুর মডেল থানা শাখার প্রতিনিধি রাসেল খন্দকার বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দক্ষিণের লোক সেবা বঞ্চিত হচ্ছে। আপনাদের জনপ্রিয়তা থাকলে স্থানীয় নির্বাচনে আসেন।

ধানমন্ডি থানা শাখার প্রতিনিধি জসিম নায়েদ বলেন, দেশে কোনো ফেয়ার নির্বাচন হয়নি। আমরা সবার কাছে গ্রহণযোগ্য ইসি চেয়েছিলাম। একটি দল পেট ভরতে যা লাগে করছে। গত আট মাসে সেবা পাচ্ছে না জনগণ। এজন্য স্থানীয় সরকার নির্বাচন দরকার।

গেন্ডারিয়ার প্রতিনিধি নাজমুল ইসলাম বলেন, ইসির লজ্জা থাকা উচিত। নতুন বাংলাদেশে কোনো পক্ষপাতিত্ব চলবে ন।

গেন্ডারিয়ার আরেক প্রতিনিধি কামরুল হাসান বলেন, হাসিনাকে উৎখাত করেছি। আপনাদের উৎখাতে ১৫ সেকেন্ডও লাগবে না, পালাবেন কোথায়?

মোহাম্মদপুর প্রতিনিধি আবু সুফিয়ান বলেন, এটা গণদাবি। ইসি পুনর্গঠন হলে সবার ভোটাধিকার নিশ্চিত হবে। নতুন ইসি চাই। অবৈধ নির্বাচনের মেয়র কিভাবে বৈধ হয়?

এনসিপি কেন্দ্রীয় সদস্য আল আমিন টুটুল বলেন, জনভোগান্তির আন্দোলন করে জনগণকে পাশে পাবেন না। একদল চলে গেছে, আরেক দল খাওয়ার অপেক্ষায়। আমরা চাই স্থানীয় নির্বাচন, যাতে সবাই নাগরিক সুবিধা পায়।

কামরাঙ্গীচর প্রতিনিধি অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, আপনারা হয়তো পালাতে পারবেন না। এ মুহূর্তে ইসি পুনর্গঠন প্রধান সংস্কার দাবিতে পরিণত হয়েছে।

খিলক্ষেত থানার তৌফিকুল ইসলা বলেন, বিগত আমলে আইন এখনো আছে, বর্তমান ইসি কখনো নির্দলীয় ভূমিকা পালন করেনি। ইশরাকের অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।

শাহরিয়ার শুভ বলেন, নীল নকশা চলছে। ইসি পুরোপুরি বিএনপির দিকে কথা বলছে। এভাবে পক্ষপাত দুষ্ট হলে জাতীয় নির্বাচন সম্ভব নয়। এখন স্থানীয় নির্বাচন দরকার।

এনসিপি নেতারা বলেন, ২০২২ এর আইনের অধীনে এ ইসি গঠন করা হয়। এনসিপি চায় সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে।

একইসঙ্গে তারা বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র করা একটি মন্তব্য নিয়ে তীব্র নিন্দা জানান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা