সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানকে নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    

যুক্তরাষ্ট্র ইরানকে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে। হোয়াইট হাউস সূত্রে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে রবিবার (১ জুন) এই তথ্য উঠে এসেছে।

এই প্রস্তাব এমন এক সময় আসলো, যখন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন আরো বাড়িয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ‘চুক্তিটি ইরানের জন্য মঙ্গলজনক।

প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।’

লেভিট আরো জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই ‘বিস্তারিত এবং গ্রহণযোগ্য’ প্রস্তাব ইরানকে পাঠিয়েছেন।

প্রস্তাবের বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আলবুসাইদি তার তেহরান সফরের সময় ‘যুক্তরাষ্ট্রের একটি চুক্তির বিস্তারিত তথ্য’ তার হাতে তুলে দেন।

এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমাদের নীতিমালা, জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার অনুযায়ী এই প্রস্তাবের যথাযথ জবাব দেওয়া হবে।’

এদিকে আইএইএ-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইরান বর্তমানে ৪০০ কেজিরও বেশি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার কাছাকাছি।

এই মাত্রা নাগরিক পারমাণবিক বিদ্যুৎ ও গবেষণার জন্য প্রয়োজনীয় স্তরের অনেক উপরে। আরো পরিশোধিত করা হলে এই পরিমাণ ইউরেনিয়াম প্রায় ১০টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট।

তবে ইরান দাবি করছে, তার পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইএইএ-র প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন।

ওমানের মধ্যস্থতায় এপ্রিল থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও প্রধান কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে—যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ভবিষ্যত চুক্তির আওতায় ইরান কি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখতে পারবে কিনা।

আইএইএ বলছে, আলোচনার মাঝে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম ধীর করেছে—এমন কোনো প্রমাণ তারা পায়নি।

সংস্থাটি জানিয়েছে, ইরান গত তিন মাসে প্রতি মাসে একটি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদন করেছে।

যুক্তরাষ্ট্রের ধারণা, ইরান চাইলে দুই সপ্তাহের মধ্যেই অস্ত্র-মানের ইউরেনিয়াম উৎপাদন করতে পারে এবং কয়েক মাসের মধ্যে একটি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম তারা।

প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয়টি শক্তিশালী দেশের সঙ্গে ইরান যে পরমাণু চুক্তি করেছিল, তা থেকে ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা