ছবি-সংগৃহীত
জাতীয়

আজ থেকে এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলবে। রাষ্ট্রায়াত্ত পরিবহন সংস্থা বিআরটিসির ৮ টি বাস দিয়ে এ সেবা শুরু হচ্ছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মানিক মিয়া এভিনিউ থেকে এ সেবার উদ্বোধন করা হবে। ফলে বিআরটিসি বাস ব্যবহারকারী লোকাল যাত্রীরাও এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

টোলের টাকা বিআরটিসি কর্তৃপক্ষ পরিশোধ করলেও এর জন্য ভাড়ার অতিরিক্ত কোনো টাকা যাত্রীদের গুণতে হবে না। রুট অনুযায়ী সাধারণ ভাড়া পরিশোধ করলেই হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে গত ৩ সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওইদিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানিয়েছিলেন, ৭৯টি বাস চলবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে। তবে নানা জটিলতায় সরকারের এ সংস্থাটি এ সিদ্ধান্ত থেকে সরে আসে।

বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সপ্রেসওয়েতে প্রতিটি বাসকে ১৬০ টাকা টোল দিতে হলেও খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকাই থাকছে।

জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার রুটের ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা দাঁড়াচ্ছে। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও হবে না।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহণ চললে পথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগবে কম। কিন্তু অসুবিধা একটাই, মাঝপথে ওঠানামা করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, যাত্রীদের সাড়া ও সার্বিক পরিস্থিতি দেখে পরিবহনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়...

ইরানে যেকোনো সময় হামলার শঙ্কায় সতর্কতা বাড়াল ইসরায়েল

ইরানে যুক্তরাষ্ট্র বড় হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিজেদের প্রস্তুত করেছে...

পেরুতে বিমান দুর্ঘটনায় নিহত ১৩

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিখ্যাত নাজকা লাইনস পরিদর্শনে যাওয়া একটি যাত্রীবা...

গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহের বিশ্রামে অভিনেত্রী

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মানদানা শুটিংয়ের স...

আমলাতান্ত্রিক জটিলতার যাঁতাকলে নির্বাচন কর্মকর্তারা

পদোন্নতি ও গ্রেড উন্নীতকরণের প্রস্তাব চারবার প্রত্যাখ্যান, ২১ বছর একই...

লাইফস্টাইল
বিনোদন
খেলা