ছবি: সংগৃহীত
খেলা

অস্ট্রেলিয়াকে হারানো ‘বাংলাদেশের সেরা জয়’: তামিম

ক্রীড়া ডেস্ক

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই ৯ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই সাফল্য। এমন জয়ে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি তামিম ইকবালও।

এই জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দিয়েছেন তামিম। ক্রিকইনফোকে তিনি বলেন, “এটা দারুণ একটি অর্জন। ছেলেরা যা করেছে, তা সত্যিই অসাধারণ। এটা শুধু একটি জয় নয়, বরং বিশ্বের কাছে একটি বার্তা। টেস্ট ক্রিকেটে আমরা যেভাবে খেলছি, পাকিস্তান সিরিজেও যেভাবে পারফর্ম করেছি, সেটি সত্যিই প্রশংসনীয়।”

বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করে তামিম বলেন, “ফাস্ট বোলিং ইউনিটকে অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের কারণেই আমরা ম্যাচে জয়ের সুযোগ তৈরি করতে পারছি। এই সফরে ব্যাটাররাও দারুণ পারফর্ম করছে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত।”

তিনি আরও বলেন, “এই জয়ের কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। তারা অনেক পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের ফল পেয়েছে। বোর্ডের পক্ষ থেকে আমরা শুধু তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করি। এটাই আমাদের দায়িত্ব। তাই এই জয়ের কৃতিত্ব আমাদের নয়, বরং তাদেরই প্রাপ্য। হয়তো এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়।”

সিরিজ শুরুর আগে টেস্ট দলের অধিনায়কের সঙ্গে হওয়া কথোপকথনের কথাও তুলে ধরেছেন তামিম। তিনি বলেন, “আমার মনে আছে, অধিনায়কের সঙ্গে কথা বলছিলাম। সে জানিয়েছিল, দলের সঙ্গে আলোচনা করে তারা বিশ্বাস করে যে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। আমি তাকে বলেছিলাম, অবশ্যই, কেন নয়? কাজটা কঠিন হবে, বড় দলগুলোর বিপক্ষেই তো কঠিন চ্যালেঞ্জ থাকে।”

তামিম বলেন, “একটি দল যখন নিজেদের ওপর বিশ্বাস রাখে, তখন এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না। সেই বিশ্বাসই তারা মাঠে বাস্তবায়ন করেছে। এর চেয়ে বেশি আর কী চাইতে পারেন!”

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। তবে পরের ম্যাচ নিয়ে আগাম কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না তামিম। তিনি বলেন, “আমার আসলে কোনো ভবিষ্যদ্বাণী করা উচিত নয়, কৃতিত্বও নেওয়া উচিত নয়। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট সেখানে আছে। তারাই মাঠে ব্যাট-বল করবে।”

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর চিন্তা হচ্ছে। মন্ত্রণালয় সং...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতন ও অন্যান্য দাবি আদায়ে সড়ক অবরোধ...

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামা...

পে-স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন...

শিশুর ক্ষতিকর কনটেন্টে অভিভাবকের করণীয়

বর্তমান সময়ে অধিকাংশ শিশুই কোনো না কোনোভাবে মোবাইল ফোন ও সামাজিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা