সংগৃহীত
আন্তর্জাতিক

অভ্যন্তরীন চাপে ফের হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক    

অভ্যন্তরীন চাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তেমনটা হয় তাহলে পাকিস্তান শক্ত হাতে তার জবাব দেবে।

বুধবার (১৪ মে) পাকিস্তানি টেলিভিশন জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। চাপ ও জনপ্রিয়তা হ্রাসের কারণে তিনি হঠাৎ করে উন্মাদ সিদ্ধান্ত নিতে পারেন। যদি মোদি হতাশা থেকে কোনো বেপরোয়া পদক্ষেপ নেন, তাহলে এর জবাব পাকিস্তান কঠোরভাবেই দেবে।

তিনি আরো বলেন, পাকিস্তান কোনো আন্তর্জাতিক চাপের কারণে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতিম দেশগুলো আমাদের পাশে ছিল, তাই আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি।

আসিফ বলেন, পাকিস্তান চারদিন ধরে সংযম দেখিয়েছে, এই আশায় যে ভারত বাস্তববাদী আচরণ করবে। তিনি দাবি করেন, এই সংঘর্ষে আমাদের জয় শুধু সামরিক নয়, সাইবার যুদ্ধেও। আমাদের সাইবার অপারেশনে ভারতের ডিজিটাল পরিকাঠামো কার্যত অচল হয়ে পড়ে।

তিনি বলেন, পাকিস্তানকে যে বিশ্ব আগে গুরুত্ব দিত না, এখন তারা আমাদের সম্মানের চোখে দেখে। এবার আমরা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছি।

কাশ্মীর প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারত প্রথমবারের মতো আলোচনার ইঙ্গিত দিয়েছে, যেটিকে পাকিস্তানের জন্য কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন তিনি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

ড্রোন হামলায় রাশিয়ায় ৮ শ্রমিক নিহত

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে আটজন নিহত হয়...

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।...

গোল্ডেন বুটে মেসির কঠিন লড়াই

গোল্ডেন বুটের দৌড়ে নাটকীয় মোড় এসেছে। সমান গোল করেও অ্যাসিস্টের হিসেবে কিলিয়ান...

তুরস্ক সফরে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তু...

৮ নদীবন্দরে ঝড়ের সতর্কতা

ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনায় দেশের আট অঞ্চলের নদীবন্দরকে সতর্ক থাকতে বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা