সংগৃহীত
সারাদেশ

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, ২ চাচাতো ভাই নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলাট-কাচিনা সড়কের শৈলাট গ্রামে দুর্ঘটনায় তারা দুজন গুরুতর আহত হন। পরে রাতে তাদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনিক মণ্ডল (২৫) ও শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল (২২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত দুজনের চাচাতো ভাই মাজেদুর রহমান বলেন, অনিক ও রিয়াদ মোটরসাইকেলে করে শৈলাট থেকে কাচিনায় যাচ্ছিলেন। শৈলাট গ্রামের শিপ্রা গার্মেন্ট কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে। সেখানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে অতিক্রম করার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজন সড়কে ছিটকে পড়েন।

অনিককে উদ্ধার করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবারি রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও রাত ১১টায় অনিকের মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

ঈশ্বরদীতে ২৩ প্রাথমিক বিদ্যালয় শোকজ

মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ...

চালু হচ্ছে ‘বইপড়া কর্মসূচি’,মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পা...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা