ছবি-সংগৃহীত
বাণিজ্য
ঢাবি ও নটরডেম কলেজ

দুই মেধাবীকে এনআরবিসি ব্যাংকের আর্থিক সহায়তা  

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী কনক আহমেদ রাজন ও নটরডেম কলেজের শিক্ষার্থী রাফসান আহমেদ সোয়াদকে আর্থিক সহায়তা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি.।

বৃহস্পতিবার তাদের হাতে সহায়তার চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় অনুদান প্রদান করা হয়েছে।

মেধাবী এই দুই শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহনের আর্থিক সক্ষমতা নেই তাদের পরিবারের। চেক হস্তান্তরের সময় কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবীব, সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন, সাসটেইনেবল ফাইনান্স ইউনিট, সিআরএমডির এফভিপি সাইফুল ইসলাম, রাফসানের বাবা মো. মোমিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কনক আহমেদ এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগে ভর্তি হয়েছেন। ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুর দিনমজুর বাবার ছেলে কনক আহমেদ রাজন। পাঁচ সদস্যের পরিবারে কনকের বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

অন্যদিকে, নীলফামারীর দোকান কর্মচারী বাবার সন্তান রাফসান আহমেদ সোয়াদ নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। রাফসান দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে।

এনআরবিসি ব্যাংক সিএসআর তহবিল থেকে অসহায় দরিদ্র মানুষদের, দরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের, রোগাক্রান্ত মানুষদের, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করছে। এই কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বীর মুক্তিযোদ্ধার ১০০ জন সন্তান-নাতি-নাতনীদের শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। প্রতিমাসে তাদেরকে বৃত্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা