সংগৃহিত
বাণিজ্য

পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ ডেস্ক: পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম শতভাগ অনলাইন ভিত্তিক। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কম্পিউটার সামগ্রী ক্রয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। এক্ষেত্রে একটি কমিটি গঠনের মাধ্যমে কম্পিউটারের স্পেসিফিকেশন প্রাক্কলিত মূল্য তৈরী করা হয়।

পরবর্তীতে পিপিআর-২০০৮ অনুযায়ী ই-জিপি প্রক্রিয়ায় OTM পদ্ধতিতে ক্রয়ের নিমিত্তে টেন্ডার উম্মুক্ত ও বহিঃসদস্য বিশিষ্ট মূল্যায়ন কমিটি গঠন করা হয়। পিপিআর-২০০৮ এর বিধি ২৯(৩) এর নিয়মকে মাথায় রেখে ‘Country of Origin’ এর বিষয়টি মূল্যায়নে বিবেচনা করা হয়নি। যদিও টেন্ডারে কেবলমাত্র সুনির্দিষ্টভাবে একটি মাত্র ‘Country of Origin’ দেওয়া হয়নি।

অফিসের বিভিন্ন কাজের মাঝে টেন্ডারটি সঠিকভাবে যাচাই-বাছাই করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে টেন্ডারের কাজ শেষ করা সম্ভব না হওয়ায় অতঃপর Procuring Entity, Hope এর নির্দেশক্রমে টেন্ডারটির Validity & Security Extension করে। টেন্ডারটিতে ৫টি প্রতিষ্ঠান বিট করলেও Walton ও Fauna নামক প্রতিষ্ঠান Tender Extension Request গ্রহণ করেনি। ০৩ (তিন) টি প্রতিষ্ঠানের মধ্যে Global Brand ও Smart নামক প্রতিষ্ঠানের কাগজপত্রের ঘাটতি থাকায় টেকনিক্যালি Non-Responsive হয়।

পিপিআর-২০০৮ মোতাবেক দরপত্রের সকল শর্তাবলী পূরণ করায় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদান করা হয়।সুতরাং, এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে পিপিআর-২০০৮ এর সকল নিয়ম পরিপালন করা হয়। অন্যদিকে Walton নামক প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংকের আরও একটি টেন্ডারের মাধ্যমে এসি ক্রয়ের কাজ পায়। কিন্তু তাঁদের এসি সার্ভিস নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক হতাশ। প্রায়ই তাঁদের এসি নষ্ট হতে দেখা যায়। বারংবার তাদের বলা হলেও আশানুরুপ সেবা পাওয়া যায়না।

উল্লেখ্য নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংকের টেন্ডারের মাধ্যমে রাউটার ক্রয়ের কাজ পায়। এক্ষেত্রে তাঁদের সার্ভিস মোটেও সন্তোষজনক নয়। তাদেরকে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে বারংবার পত্র দেওয়া হলেও তারা ব্যাংককে সার্ভিস প্রদানে ব্যর্থ হয়। সর্বশেষ তাদেরকে PG কর্তন করার জন্য চূড়ান্ত পত্র প্রেরণ করা হয়। পরবর্তীতে পিপিআর-২০০৮ এর নিয়ম মেনে তাদেরকে ব্ল্যাক লিষ্ট করা হবে।

সর্বোপরি, মাননীয় প্রধানমন্ত্রীর এ ব্যাংকের সকল কার্যক্রম সঠিকভাবে না জেনে ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এবং সরকারী এ প্রতিষ্ঠানের ভাব-মূর্তি ক্ষুন্ন করেছে। পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ হতে আমরা এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা